রমজানে যে কারণে আলু বোখারা খাবেন


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২৬, ৫:০১ অপরাহ্ণ
রমজানে যে কারণে আলু বোখারা খাবেন

রমজানে যে কারণে আলু বোখারা খাবেন। ফল হিসেবে আলু বোখারার খুব একটা জনপ্রিয়তা না থাকলেও মোগলীয় রান্নায় প্রায়ই এটি ব্যবহার করার চল রয়েছে বাংলাদেশে। সাধারণত পোলাও বা বিরিয়ানি কিংবা চাটনি রান্নায় আমরা এই সুস্বাদু খাবারটিকে ব্যবহার করে থাকি। কিন্তু আপনি কি জানেন, এ খাবারটি কোনো রান্নায় ব্যবহার না করে সরাসরিও খেতে পারেন?

যেহেতু বাংলাদেশে এবারের রমজান মাস গরমের সময় পড়েছে, তাই ইফতারের সময় কিংবা রাতে খাবারের তালিকায় আলুবোখারা রাখুন। সুস্বাদু এ খাবারটি শরীর সতেজ রাখার পাশাপাশি সারা দিনের ক্লান্তি দূর করবে নিমেষে।

আলুবোখারা ভিটামিন এ, সি, ডি, ই সমৃদ্ধ। এতে আরও রয়েছে মিনারেল ও ফাইবার, যা রোজাদারদের শরীরের জন্য উপকারী। হজমশক্তি ও মুখে রুচি বাড়াতে আলু বোখারার জুড়ি নেই।

ডায়াবেটিস থাকলে ইফতার ও সেহেরির মাঝে কী খাবেন

এদিকে আমেরিকার পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির গবেষকরা বলছেন, প্রতিদিন তিনটি করে আলু বোখারা খাওয়ার কথা। কারণ, তারা দীর্ঘ গবেষণায় খুঁজে পেয়েছেন, এ খাবারটি হাড়ের সুরক্ষা কবচ হিসেবে দারুণ কাজ করে।

তবে কখনোই নিয়মিত প্রয়োজনের বেশি আলু বোখারা খেতে যাবেন না। এতে হিতে বিপরীত হতে পারে। জটিল রোগে আক্রান্ত থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডায়েট লিস্টে রাখুন সুস্বাদু এ খাবারটি। সূত্র: এবিপি লাইভ

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১