ইরানি সংবাদমাধ্যমে নেতানিয়াহুর মৃত্যুর খবর


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২৬, ২:২৫ অপরাহ্ণ
ইরানি সংবাদমাধ্যমে নেতানিয়াহুর মৃত্যুর খবর

ইরানি সংবাদমাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যুর খবর। নতুন খবর অনুযায়ী, ইরানি তাসনিম নিউজ সংবাদমাধ্যমে দাবি করেছে যে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাতে নেতানিয়াহু নিহত হয়েছেন।

তবে এই দাবির পেছনে কোনো যাচাইযোগ্য প্রমাণ নেই। তাসনিম নিউজ মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের এক্সপোস্টের উপর ভিত্তি করে খবরটি প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে নেতানিয়াহু তার সরকারি বাসভবনে হামলার সময় নিহত হন। তবে যে অ্যাকাউন্ট থেকে পোস্টটি করা হয়েছে, তা আসলেই স্কট রিটারের কিনা বা ভুয়া কিনা তা নিশ্চিত নয়।

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর ‘পরিণতি অস্পষ্ট’!

প্রতিবেদনে নেতানিয়াহুর মৃত্যুর কোনো প্রমাণ বা ছবি উপস্থাপন করা হয়নি। বরং বিভিন্ন পরিস্থিতিগত বিষয় তুলে ধরা হয়েছে যেমন নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও ক্লিপের অনুপস্থিতি, তার বাড়ির চারপাশে কড়া নিরাপত্তা, এবং মার্কিন ও ফরাসি কর্মকর্তাদের সফর ও ফোনালাপের তথ্য।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি। সর্বশেষ তথ্য অনুযায়ী, ৭ মার্চ নেতানিয়াহু ইসরায়েলের বিরশেবা এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় আহতদের দেখার জন্য গিয়েছিলেন।

ট্রাম্পের আলটিমেটামের জবাব দিলো ইরান

এটি নতুন ঘটনা নয় এর আগে ২ মার্চও ইরানি কিছু সংবাদমাধ্যম নেতানিয়াহুর মৃত্যু দাবি করেছিল। পরে চীনা সংবাদমাধ্যম সিনহুয়া-সহ অনেক সংবাদমাধ্যম এটিকে ‘গুজব’ বলে উল্লেখ করেছে। সূত্র : জেরুজালেম পোস্ট

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০