
মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তেহরানে নবম দফার হামলা শুরু করা হয়েছে। বিমান বাহিনী এখন তেহরানে ইরানি শাসকগোষ্ঠীর অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের হামলা শুরু করেছে।
এর আগে, ইরানের স্থানীয় গণমাধ্যম জানিয়েছিল ইসরায়েলি ও মার্কিন হামলায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সংস্থার তেহরানস্থ ভবনে আঘাত হানা হয়েছে। তাসনিম নিউজ এজেন্সির তথ্য অনুসারে, মার্কিন ও জায়নবাদী অপরাধীরা তেহরানের দক্ষিণে কোমে অবস্থিত ‘অ্যাসেম্বলি অফ এক্সপার্টস’ (বিশেষজ্ঞ পরিষদ)-এর ভবনে হামলা চালিয়েছে।
স্থানীয় গণমাধ্যমগুলোতে প্রচারিত ফুটেজে দেখা গেছে, হামলায় ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, গত শনিবার মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।
আপনার মতামত লিখুন :