মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা অব্যাহত থাকবে: মোজতবা খামেনি


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২৬, ১২:৩৯ অপরাহ্ণ ১১৪
মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা অব্যাহত থাকবে: মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির মৃত্যুর পর দায়িত্ব নিয়েছেন তার ছেলে মোজতবা খামেনি। ক্ষমতা গ্রহণের পর নিজের প্রথম বিবৃতিতে তিনি মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিগুলো বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন।

মোজতবা খামেনি স্পষ্ট জানিয়েছেন, এই অঞ্চল থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়া না হলে তাদের ওপর হামলা অব্যাহত থাকবে। খবর আল জাজিরার।

মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত আজ ১৪তম দিনে পদার্পণ করেছে। লেবাননের বৈরুতে ভয়াবহ হামলার পাশাপাশি ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের রাজধানী তেহরানে নতুন করে ‘বিস্তৃত’ হামলা চালানোর ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে সাধারণ মানুষকে এলাকা ছাড়ার জন্য জোরপূর্বক নির্দেশ জারি করা হয়েছে।

নিরাপদে আছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্যমতে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার মুখে ইরানে প্রায় ৩২ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ঢেউ এখন কেবল ইসরায়েল নয়, বরং উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর দিকেও আছড়ে পড়ছে। বাহরাইন, ওমান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশসীমায় হামলার খবর নিশ্চিত করেছে। এই দেশগুলোতে থাকা বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানি আঘাত আসার পর পুরো অঞ্চলে চরম অস্থিরতা বিরাজ করছে।

ইরানের প্রতি অটল সমর্থনের আশ্বাস পুতিনের

এদিকে ওয়াশিংটনে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে তার সন্তুষ্টি প্রকাশ করেছেন। মার্কিন প্রশাসনের এমন অনড় অবস্থান সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার সংকেত দিচ্ছে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০