যুক্তরাষ্ট্রে যেভাবে মিলল নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিলের ম.র.দে.হ 


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২৬, ২:১১ অপরাহ্ণ ১০৫
যুক্তরাষ্ট্রে যেভাবে মিলল নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিলের ম.র.দে.হ 

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার প্রায় এক সপ্তাহ পর অবশেষে উদ্ধার করা হয়েছে বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ। শুক্রবার (২৪ এপ্রিল) স্থানীয় সময় সকালে ফ্লোরিডার ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকার পানিতে তার নিথর দেহ পাওয়া যায়।

মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, হিলসবরো কাউন্টির স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধানে ব্যাপক অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানের এক পর্যায়ে ব্রিজের আশপাশের এলাকায় ডুবুরি দলকে তল্লাশিতে নামানো হয়। দীর্ঘ চেষ্টার পর পানির নিচে জামিলের ক্ষতবিক্ষত মরদেহ খুঁজে পান উদ্ধারকর্মীরা।

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মা.রা গেছেন

মৃত্যুর প্রকৃত কারণ এবং সময়ের বিষয়ে নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত আইন প্রয়োগকারী সংস্থা সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারছে না।

এই ঘটনার তদন্তে নতুন মোড় এসেছে রুমমেটের গ্রেপ্তারের মাধ্যমে। জামিলের নিখোঁজের ঘটনায় হিশাম সালেহ আবুঘরবেহ নামে একজনকে স্থানীয় পুলিশ আটক করেছে। ২৬ বছর বয়সী এই যুবক জামিলের সাথেই থাকতেন। পুলিশ তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে।

সোয়াট টিম সন্দেহভাজন হিশামকে গ্রেফতার করে। ছবি: ভিডিও থেকে নেয়া

ইউনিভার্সিটি কর্তৃপক্ষ মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটকে পুরো বিষয়টি নিশ্চিত করেছে। কনস্যুলেটের পক্ষ থেকে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে এবং আইনি সহায়তার জন্য কাজ করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের ম.র.দে.হ উদ্ধার, গ্রে.প্তা.র ১

ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ভূগোল পরিবেশ ও নীতি বিভাগে পিএইচডি গবেষণায় যুক্ত ছিলেন জামিল। গত ১৬ এপ্রিল সকালে তাকে সর্বশেষ ক্যাম্পাসের কাছাকাছি আবাসনের এলাকায় দেখা গিয়েছিল। এরপর থেকেই পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ না হওয়ায় নিখোঁজ হওয়ার বিষয়টি সামনে আসে। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় তখন থেকেই তার সন্ধানে মাঠে নামে। সেই অনুসন্ধান প্রক্রিয়া হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের দিকে মোড় নেওয়ার পরই জামিলের মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১