
ফলে যুদ্ধবিরতি স্থায়ী শান্তিচুক্তিতে রূপ নেবে কিনা, তা এখনো অনিশ্চিত। তবে এর কারণ হিসেবে রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, আগের অবস্থায় ফিরতে না চেয়ে বরং ‘আরো কিছু’ আদায় করে নিতে চায় তেহরান।
শনিবার কাতারভিত্তিক সংবাদ সংস্থা আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা তুলে ধরেন দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের আন্তর্জাতিক রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক মুহানাদ সেলুম।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইরানের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে সেলুম বলেন, ওয়াশিংটন প্রথমে কূটনৈতিক পথে এগোলেও পরে যুদ্ধে জড়ায় এবং এখন আবার আলোচনায় ফিরে এসেছে। তবে তেহরান আগের অবস্থায় ফিরে যেতে চায় না; বরং যুক্তরাষ্ট্রের কাছ থেকে ‘আরো কিছু’ আদায় করে নিতে চায়।
ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার আগের তুলনায় বর্তমানে ইরান অনেক দুর্বল অবস্থানে রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘যুদ্ধ থেকে টিকে থাকা আর যুদ্ধে সফল হওয়া এক বিষয় নয়। তবে তেহরান এখনো কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দিচ্ছে। কিন্তু কোনো অতিরিক্ত সুবিধা বা নিশ্চয়তা না পেলে ইরান আগের পরিস্থিতিতে ফিরে যেতে রাজি হবে না।’
আপনার মতামত লিখুন :