ইসরাইলের গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে ইরানের ক্ষে/প/ণা/স্ত্র হা/ম/লা


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২৬, ৯:০১ পূর্বাহ্ণ
ইসরাইলের গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে ইরানের ক্ষে/প/ণা/স্ত্র হা/ম/লা

ইসরাইলের উত্তরাঞ্চলীয় বন্দর নগরী হাইফায় একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। হামলার পর শোধনাগারটিতে আগুন জ্বলতে দেখা যায়।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে এ হামলার দাবি করে ইরানের সশস্ত্র বাহিনী। অন্যদিকে ইসরাইলি কর্তৃপক্ষও হামলার খবর নিশ্চিত করেছে।

ইসরাইলের জ্বালানি মন্ত্রী এলি কোহেন বলেছেন, হামলার কারণে বিদ্যুৎ সরবরাহ কিছুক্ষণের জন্য বিঘ্নিত হয়েছিল। তবে বেশিরভাগ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধার করা হয়েছে।

ইরানি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে ৫ হাজার পাউন্ডের ‘বাঙ্কার বাস্টার’ বোমা হামলা যুক্তরাষ্ট্রের!

তিনি আরও বলেন, ‘উত্তরের বিদ্যুৎ গ্রিডের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়াও হামলায় অবকাঠামোগত কোনো ক্ষতিও হয়নি।’

এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর জানিয়েছে, ইসরাইলের তৃতীয় বৃহত্তম শহর হাইফা এবং দেশটির দক্ষিণাঞ্চলীয় আশদোদ শহরের তেল শোধনাগারগুলোকে লক্ষ্যবস্তু করেছে।

লারিজানি হ/ত্যা/য় কঠিন প্রতিশোধের হুঁ/শি/য়া/রি মোজতবা খামেনির

তাদের দাবি, ‘জায়নবাদী শাসনের বিভিন্ন নিরাপত্তা লক্ষ্যবস্তু এবং সামরিক সহায়তা কেন্দ্রগুলোতেও হামলা চালানো হয়েছে, যেগুলো ‘সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আশদোদের তেল শোধনাগারটি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১