বাংলাদেশের প্রধানমন্ত্রীর বার্তা আমিরাতের প্রেসিডেন্টের কাছে, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব


সাইফুল ইসলাম তালুকদার, ইউএই প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২৬, ৩:২৫ অপরাহ্ণ
বাংলাদেশের প্রধানমন্ত্রীর বার্তা আমিরাতের প্রেসিডেন্টের কাছে, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান-এর কাছে একটি গুরুত্বপূর্ণ লিখিত বার্তা পাঠিয়েছেন।

বার্তাটিতে দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।

বুধবার আবুধাবি-তে সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান-এর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈদেশিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির-এর একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

আমিরাত প্রবাসী সাংবাদিক সাইফুল ইসলামের বইয়ের প্রকাশনা উৎসবে কমার্শিয়াল কাউন্সিলর

বৈঠকে উপদেষ্টা হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর পাঠানো বিশেষ বার্তাটি আনুষ্ঠানিকভাবে শেখ আবদুল্লাহর কাছে হস্তান্তর করেন।

এই উদ্যোগকে প্রধানমন্ত্রীর একটি দূরদর্শী কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০