জার্মান পর্যটককে চুরি হওয়া ল্যাপটপ ফেরত দিল পুলিশ


লাখোকণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ ৮০
জার্মান পর্যটককে চুরি হওয়া ল্যাপটপ ফেরত দিল পুলিশ

জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার করে তাঁর হাতে তুলে দিয়েছে বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ সদর দপ্তরে আইজিপি মো. আলী হোসেন ফকির আনুষ্ঠানিকভাবে ল্যাপটপটি হস্তান্তর করেন।

গত ৭ অক্টোবর নাটোর রেলওয়ে স্টেশনে এক ব্যক্তির কাছে ব্যাগ রেখে টাকা তুলতে গিয়ে ল্যাপটপ ও ক্যামেরা হারান ক্রিল। পরে নাটোর সদর থানা, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের যৌথ অভিযানে ১১ অক্টোবর রাতে কাপুড়িয়াপট্টি এলাকার একটি দোকান থেকে তাঁর ম্যাকবুক উদ্ধার করা হয়।

ল্যাপটপ উদ্ধারে অবদানের জন্য নাটোর সদর থানার ওসি মো. মনসুর রহমান ও এসআই মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার দেন আইজিপি।

এর আগে, ক্রিলের কান্নার ভিডিও দেখে ১০ অক্টোবর তাঁকে একটি নতুন ম্যাকবুক উপহার দেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মুক্তি মাহমুদ।

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১