অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাসায় ডিবির অভিযান, আটক ৮৪


নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২৬, ৭:২৬ অপরাহ্ণ ১০০
অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাসায় ডিবির অভিযান, আটক ৮৪

রাজধানীর ভাটারা এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে ৮৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত সোমবার রাতে চালানো এ অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে ৫৮ জন পুরুষ, ২৬ জন নারী এবং একজন আফগান নাগরিক রয়েছেন।

মঙ্গলবার ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকসংক্রান্ত অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাঁদের অনেককে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন।

ডিবির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার ইলিয়াস কবির জানান, বাসাটি পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দিয়েছিলেন। সেখানে মাদকসেবন, মাদকের কারবার ও ডিজে পার্টি হতো বলে গোয়েন্দা তথ্য ছিল।

অভিযানে গাঁজা, ইয়াবা, মদ ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি। বাসা পরিচালনার সঙ্গে যুক্ত কো-হোস্ট মাহবুবুল আলমকেও আটক করা হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে আব্দুল্লাহ আল জহিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১