এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর


শিক্ষা ডেস্ক প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ ১১৩
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর আগে সোমবার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছিল, আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই এপ্রিলের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) এ প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে মাউশি। এতে বলা হয়েছে, অন্যান্য কার্যক্রম শেষ করে শিগগিরই বেতন-ভাতা ছাড় করা হবে।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতি মাসে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব প্রথমে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক পাঠানো হয়। এরপর অনলাইনভিত্তিক বিল দাখিলের মাধ্যমে সেই প্রস্তাব যাচাই-বাছাই করা হয়। যাচাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। সর্বশেষে অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করা হয়।

৪ লাখ ৬৮ হাজার সরকারি কর্মকর্তা-কর্মচারীর পদ খালি

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত ও সময়মতো প্রদানের লক্ষ্যে সরকার ইতোমধ্যে ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের একটি আধুনিক পদ্ধতি চালু করেছে। এই পদ্ধতির ফলে বেতন প্রক্রিয়াকরণ আরো স্বচ্ছ, দ্রুত এবং জবাবদিহিমূলক হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০