
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এসএসসি পরীক্ষা শুরু আজ, পরীক্ষার্থীদের মানতে হবে যেসব নির্দেশনা
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে প্রথম দিনের পরীক্ষায় অংশ নেয় ১১ লাখ ২২ হাজার ৯৬৩ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে দুজনকে বহিষ্কার করা হয়েছে—একজন ঢাকা বোর্ড এবং অপরজন দিনাজপুর বোর্ডের শিক্ষার্থী।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার প্রথম দিনে অংশ নেয় ২ লাখ ৪৩ হাজার ৬৯২ জন। অসদুপায় অবলম্বনের কারণে চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
এসএসসির খাতায় নম্বর দেয়া নিয়ে যে নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী
অপরদিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ১৬ হাজার ৯৪৩ জন পরীক্ষার্থী। এই বোর্ডে কোনও পরীক্ষার্থী বহিষ্কৃত না হলেও দায়িত্ব যথাযথভাবে পালন না করায় একজন পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :