সরকারি প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা


প্রতিনিধি প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২৪, ৫:২৫ অপরাহ্ণ
সরকারি প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা

লাখোকণ্ঠ প্রতিবেদক ‌:সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের লিখিত (খুলনা, রাজশাহী, ময়নমনসিংহ বিভাগ) পরীক্ষা আগামী ০২ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার অনুষ্ঠিত হবে। তিন বিভাগের ২২টি জেলাশহরে সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ০১ ঘন্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে আজ সকালে এক আন্তঃমন্ত্রণালয় সভা মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

সভায় জানানো হয়, দ্বিতীয় পর্বে মোট পরীক্ষার্থী ০৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন, কেন্দ্রের সংখ্যা ৬০৩টি, কক্ষের সংখ্যা ৯ হাজার ৩৫৭টি। ২০২৩ এর ২০ মার্চ ২য় পর্বের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। প্রথম পর্বের (বরিশাল, সিলেট, রংপুর বিভাগ) পরীক্ষা গত ০৮ ডিসেম্বর, ২০২৩ অনুষ্ঠিত হয়। ২০ ডিসেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়।সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলীপ কুমার বণিক, মোছা: নুরজাহান খাতুন, মাসুদ আকতার খানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০