ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত গাছটি অবশেষে আপসারণ করল প্রশাসন


বাহাদুর আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রকাশের সময় : ৫ জুন, ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত গাছটি অবশেষে আপসারণ করল প্রশাসন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের বচিয়ারা গ্রামের আলোচিত সেই গাছটি অবশেষে অপসারণ করেছে স্থানীয় প্রশাসন। কুসংস্কার ও মাজারকেন্দ্রিক কার্যক্রমের আশঙ্কায় শুক্রবার দুপুরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় গাছটি সরিয়ে ফেলা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে বচিয়ারা গ্রামের মুন্সীবাড়ির পুকুরপাড়ে থাকা একটি বড় গাছ ঝড়ে শিকড়সহ উপড়ে পড়ে। পরে গাছটির ডালপালা কেটে ফেলার কিছুদিন পর অবশিষ্ট প্রায় ১৫ ফুট দীর্ঘ কাণ্ডটি হঠাৎ সোজা হয়ে দাঁড়িয়ে যায়। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দূর-দূরান্ত থেকে মানুষ গাছটি দেখতে আসতে শুরু করেন। একপর্যায়ে কিছু ব্যক্তি গাছের গোড়ায় লাল কাপড় বেঁধে, মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে মানত করতে থাকেন। এতে স্থানটি ধীরে ধীরে মাজারসদৃশ রূপ নিতে শুরু করে।

এ পরিস্থিতিতে প্রশাসন উদ্যোগ নিয়ে শুক্রবার গাছটি অপসারণ করে।

আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ বলেন, গাছটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। মালিকের সম্মতি নিয়ে সেটি অপসারণ করা হয়েছে। গাছ বিক্রি করে পাওয়া অর্থ স্থানীয় কোনো মসজিদ বা মাদ্রাসায় দান করা হবে।

সংশ্লিষ্টরা জানান, গাছটিকে কেন্দ্র করে কুসংস্কার ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ব্রাহ্মণবাড়িয়ার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০