সত্যিই কি গুরুতর অসুস্থ সালমান খান?


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২৬, ৯:৫৩ পূর্বাহ্ণ ৯৮
সত্যিই কি গুরুতর অসুস্থ সালমান খান?

সত্যিই কি গুরুতর অসুস্থ সালমান খান? বলিউড সুপারস্টার সালমান খানকে ঘিরে গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে তাকে কিছুটা ক্লান্ত ও বয়সের ছাপ নিয়ে দেখা যাওয়ায় অনেক ভক্তই তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। কেউ কেউ আবার জানতে চান, তিনি কি কোনো গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছেন?

এসব জল্পনার মধ্যেই ভক্তদের উদ্বেগের জবাব দিলেন সালমান, তবে নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে। কোনো আনুষ্ঠানিক বিবৃতি নয়, বরং একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমেই তিনি যেন সব গুঞ্জনের ইতি টানলেন।

সোমবার দিবাগত রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি সাদা-কালো ছবি প্রকাশ করেন এই অভিনেতা। ছবিগুলোতে কখনো তাকে কাউবয় হ্যাট, আবার কখনো বেরেট টুপি পরে গম্ভীর ভঙ্গিতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, ছবিগুলো তার পানভেলের ফার্মহাউসে তোলা।

তবে ছবির চেয়েও বেশি আলোচনায় এসেছে তার ক্যাপশন। ভক্তদের উদ্দেশে তিনি লিখেছেন, **‘আপ লোগোঁ কি তবিয়ত ক্যায়সি হ্যায়?’—বাংলায় যার অর্থ, ‘আপনাদের সবার শরীর-স্বাস্থ্য কেমন আছে?’

ভক্তরা যখন তার সুস্থতা নিয়ে উদ্বিগ্ন, তখন উল্টো তাদের খোঁজ নেওয়ার এই বার্তায় স্বস্তি প্রকাশ করেছেন অনেকেই। পোস্টটির মন্তব্যের ঘরে ভক্তদের ভালোবাসা ও শুভকামনার বন্যা বইছে।

কয়েকদিন আগে মুম্বাইয়ের একটি সরকারি দপ্তরে যাওয়ার সময় ক্যামেরাবন্দি হন সালমান। সেই ভিডিওতে তাকে কিছুটা ক্লান্ত দেখানোয় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা। যদিও অনেক ভক্তই তার পক্ষ নিয়ে বলেন, ৬০ বছর বয়সে চেহারায় স্বাভাবিক পরিবর্তন আসতেই পারে। আবার কেউ কেউ তার দীর্ঘদিনের স্নায়ুরোগ ট্রাইজেমিনাল নিউরালজিয়ার কথা উল্লেখ করে তাকে নিয়ে অযাচিত মন্তব্য না করার আহ্বান জানান।

এদিকে, সালমান নিজেও এর আগে ‘বিগ বস’ অনুষ্ঠানে জানিয়েছিলেন, তার ঘুমের রুটিন খুবই অনিয়মিত। অনেক সময় ভোর ৪টা থেকে ৫টার আগে তিনি ঘুমাতে যেতে পারেন না। ভক্তদের একাংশের ধারণা, তার ক্লান্ত দেখানোর এটিও একটি কারণ হতে পারে।

সব আলোচনা ছাপিয়ে এখন নতুন সিনেমার কাজ নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন সালমান খান। অপূর্ব লাখিয়ার পরিচালনায় তার আসন্ন যুদ্ধভিত্তিক সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর শুটিং চলছে পুরোদমে। সিনেমাটির প্রাথমিক নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। এতে সালমানের বিপরীতে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১