আমাদেরকে ওসির রুমে আটকে জুবায়ের-মুসাদ্দিকের ওপর হা.ম.লা করা হয়: ফাতেমা তাসনিম জুমা


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ণ
আমাদেরকে ওসির রুমে আটকে জুবায়ের-মুসাদ্দিকের ওপর হা.ম.লা করা হয়: ফাতেমা তাসনিম জুমা

আমাদেরকে ওসির রুমে আটকে রেখে ছাত্রদলের নেতাকর্মীরা জুবায়ের-মুসাদ্দিকের ওপর হামলা করেছে বলে অভিযোগ করেছেন ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমা

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে আহত ডাকসু নেতাদের চিকিৎসার খোঁজ নিতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমা।

ফাতেমা তাসনিম জুমা বলেন, ‘তারা বারবার আমাদেরকে জোর করে ভেতরের রুমে আটকে রেখে বের হতে দেয় না। আর ওদিকে জুবায়ের মুসাদ্দিকের ওপর হামলা করেছে।’

আওয়ামী লীগ, ছাত্রলীগ কি এনসিপির দয়ায় রাজনীতি করবে? আনিস আলমগীরের প্রশ্ন

তিনি বলেন, ‘আমাদের হল সংসদের একজন জিডি করতে গিয়েছিল তখন তার ওপর হামলা করা হয়। সে সেখান থেকে দৌড়ে এসে ডাকসুর কাছে আসে। সে আমাদের এসে বলে আরো তিনজন শিক্ষার্থী থানায় আটক অবস্থায় আছে বাইরে শত শত ছাত্রদল কর্মী তাদেরকে ঘিরে রেখেছে। এটা শোনার পর আমরা থানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। থানা থেকে সেইভাবে রেসপন্স না পাওয়ায় আমরা সিদ্ধান্ত নিই আমরা ডাকসুর প্রতিনিধিরা গিয়ে তাদের নিয়ে আসব।’

‘গুপ্ত’ নিয়ে ক্ষিপ্ত হওয়ার কী আছে, প্রশ্ন মাসুদ কামালের

ডাকসুর এই নেত্রী বলেন, ‘কোনো উচ্চবাচ্য ছাড়াই আমরা যখন ঢুকছিলাম তখন জুবায়ের-মুসাদ্দিকের ওপর হামলা করা হয় এবং তাকে মারতে মারতে এক সাইডে নিয়ে যাওয়া হয়।’

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০