
হালাল জিনিস, এটাতে কোনো শরম নেই। যারা এ ধরনের ভিডিও ভাইরাল করছেন, তাদের একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।’
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে মঙ্গলবার (২১ জুলাই) এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
ইসলামের বিভিন্ন সাহাবিদের বৈবাহিক জীবনের বিভিন্ন ঘটনা তুলে ধরে রফিক উল্লাহ আফসারী বলেন, দাম্পত্য জীবনে ভালোবাসা ও আন্তরিকতা ইসলামের স্বাভাবিক শিক্ষা। স্বামী-স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল করে কাউকে হেয় করা ঠিক নয়। বিবাহ একটি পবিত্র সম্পর্ক এবং এটি আল্লাহ ও তার রাসুল (সা.)-এর পক্ষ থেকে মানবজাতির জন্য একটি উপহার।
গাজী নজরুল ইসলামকে উদ্দেশ করে তিনি বলেন, গাজী নজরুল ইসলাম ভাই, সাতক্ষীরা শহরের সম্মানিত এমপি, একামতে দ্বিনের অতন্দ্র প্রহরী, কোটি কোটি মুসলমানের কলিজা। তাদের স্বামী-স্ত্রীর ভিডিও ভাইরাল করে কী শান্তিটা পেলেন?
মিডিয়ার সমালোচনা করে রফিক উল্লাহ আফসারী বলেন, বিষয়টি এমনভাবে উপস্থাপন করা হচ্ছে, যেন এটি বড় কোনো অপরাধ।
তিনি দাবি করেন, বিবাহিত জীবনের অন্তরঙ্গ মুহূর্ত জনসমক্ষে ছড়িয়ে দেওয়া সমাজে নেতিবাচক প্রভাব ফেলে এবং এতে ভালো মানুষও বিব্রত হন।
রফিক উল্লাহ আফসারী আরো বলেন, ভাইরাল ভিডিও নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। ভিডিও যেভাবে ভাইরাল হয়, হোক। কিন্তু যারা এগুলো করছে, রবের সামনে একদিন তাদের জবাব দিতে হবে।
প্রসঙ্গত, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
গতকাল সোমবার (২০ জুলাই) রাতে ভিডিওটি ভাইরাল হওয়ার পর তা সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :