ভোট দিতে বাড়ি ফেরার মানুষের ঢল


প্রতিনিধি প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ণ
ভোট দিতে বাড়ি ফেরার মানুষের ঢল

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ ভোট দিতে বাড়ি ফেরার মানুষের ঢল  বেড়ে গেছে। ঈদের ছুটির মতো চিত্র সৃষ্টি হয়েছে। ঢাকা–ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের কারণে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ডে শত শত মানুষ অপেক্ষায় দাঁড়িয়ে থাকায় যানবাহন কম গতিতে চলেছে। বিশেষ করে আব্দুল্লাহপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ধীরগতির যান চলাচল ও কলেজগেট ও গাজীপুর এলাকায় যানজট মারাত্মক আকার ধারণ করেছে।

বাস সংকটকে সুযোগ করে পরিবহন শ্রমিকরা কয়েকগুণ বাড়তি ভাড়া আদায় করায় সাধারণ যাত্রীরা অতিরিক্ত অর্থ খরচ করতে বাধ্য হচ্ছেন। পাশাপাশি, আন্তঃজেলা ও অন্তঃজেলার বাসগুলোও স্বাভাবিক রুট ছাড়িয়ে অতিরিক্ত ট্রিপ চালানোর অভিযোগ পাওয়া গেছে, যা সাধারণ যাত্রীদের দুর্ভোগ আরো বৃদ্ধি করেছে।

বুধবার(১১ ফেব্রুয়ারি) শেষ কর্মদিবস থাকলেও অনেক মানুষই আগে থেকেই ছুটি নিয়ে পরিবারের সঙ্গে গ্রামের পথে রওনা হয়েছেন। বাস টার্মিনালগুলোতে ঈদের মতো ভিড় দেখা যাচ্ছে এবং আগাম টিকিট প্রায় শেষ।

এছাড়া, কমলাপুর রেল স্টেশনে ট্রেনের টিকিটের জন্য দীর্ঘ সারি জমেছে। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত অনেক ভোটার দুই-তিন দিনের ছুটি নিয়ে সন্তানসহ গ্রামে যাচ্ছেন। অনেকে বলছেন, কয়েক বছর পর ভোট দেয়ার আনন্দ ও উৎসবমুখর পরিবেশ উপভোগের সুযোগ পাওয়ায় এই বাড়তি দুর্ভোগ সহ্য করার মত।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০