
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রতিনিধিদলের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, সংস্কার সবার আগে আমরা চেয়েছি। আমরা সংসদে নারীদের আসন বাড়ানোর কথা বলেছি। জামায়াত তো একজন নারীকেও মনোনয়ন দেয়নি। আমরা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে।
তিনি আরও বলেন, দ্বৈত নাগরিকত্ব নিয়ে সমস্যা হচ্ছে। সংবিধানে বলা আছে, কোনো প্রার্থী দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগ করলে ভোটে অংশ নিতে পারবেন। অথচ কিছু জায়গায় রিটার্নিং অফিসার আমাদের ও অন্য দলের প্রার্থীদের প্রার্থিতা বাতিল করছে। বিষয়টি যেন জটিল না হয় তা নিয়ে কথা হয়েছে।
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, পোস্টাল ব্যালটে বিভিন্ন দেশে প্রবাসীরা ভোটার হয়েছেন। তাদের কাছে পাঠানো ব্যালট পেপারে উদ্দেশ্যমূলকভাবে একটি রাজনৈতিক দলের নাম ও প্রতীক আগে দেওয়া হয়েছে। ইসি মনে হয় বিষয়টা খেয়াল করেনি।
এদিন নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া ও রুহুল কুদ্দুস কাজল বৈঠকে উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :