টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন কিলিয়ান এমবাপ্পে


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২৬, ৮:৩৩ পূর্বাহ্ণ ১৬৪
টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন কিলিয়ান এমবাপ্পে

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। কিন্তু সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছে তার দেশ। দল ব্যর্থ হলেও ব্যক্তিগত অর্জনে সতীর্থদের পেছনে ফেলেছেন তিনি। চলতি বিশ্বকাপের গোল্ডেন বুট জিতেছেন তিনি।

এই লড়াইয়ে এমবাপ্পে পেছনে ফেলেছেন লিওনেল মেসি, বেলিংহ্যাম ও হ্যারি কেইনদের মতো তারকা ফুটবলারদের। ২০২৬ বিশ্বকাপে সর্বোচ্চ ১০ গোল ৪ অ্যাসিস্টে এই পুরস্কার জিতেছেন তিনি।

এর আগে ২০২২ কাতার বিশ্বকাপে ৮ গোল করে এই পুরস্কার জিতেছিলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। চলতি বিশ্বকাপে এই পুরস্কার জয়ে কঠিন লড়াই করেছেন মেসি। ফাইনালে মাঠে নামার আগে মেসি গোল সংখ্যা ছিল ৮ ও অ্যাসিস্ট ৪। তবে ফাইনালে হ্যাটট্রিক করলেও গোল্ডেন বুট জিততেন মেসি।

কিন্তু ফাইনালে কোনো গোল করতে পারেননি মেসি। অন্যদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে নিজেকে এগিয়ে নেন এমবাপ্পে। ৭ গোল করে চলতি বিশ্বকাপে তৃতীয় স্থানের রয়েছেন হাল্যান্ড।

আসুন এক নজরে দেখে নেওয়া যাক গোল্ডেন বুটের জন্য কারা লড়াই করেছেন

কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স): ১০ গোল, ৪ অ্যাসিস্ট

লিওনেল মেসি (আর্জেন্টিনা): ৮ গোল, ৪ অ্যাসিস্ট

আর্লিং হলান্ড (নরওয়ে): ৭ গোল

জুড বেলিংহাম (ইংল্যান্ড): ৮ গোল, ১ অ্যাসিস্ট

হ্যারি কেইন (ইংল্যান্ড): ৬ গোল, ১ অ্যাসিস্ট

উসমান দেম্বেলে (ফ্রান্স): ৫ গোল, ২ অ্যাসিস্ট

মিকেল ওইয়ারসাবাল (স্পেন): ৫ গোল, ১ অ্যাসিস্ট

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১