
সিলেটে জয়ের জন্য ৬ বলে ১৪ রান প্রয়োজন ছিল বাংলাদেশের। কিন্তু বাউন্ডারি হাঁকাতে গিয়ে প্রথম বলেই ড্রেসিংরুমের পথ ধরেন জ্যোতি।
আইসিসির বার্ষিক র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল
হতাশ হয়ে মাঠ ছাড়ার সময়ই করে বসলেন অক্রিকেটীয় আচরণ। ব্যাট দিয়ে আঘাত করলেন মাটিতে। ব্যাট ছুড়ে মারার শাস্তিই এবার পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক।
অপরাধ তেমন গুরুতর না হওয়ায় পার পেয়েছেন অল্পের ওপরে।
বিসিবি পরিচালক পদে নারী ক্রিকেটারদের প্রতিনিধিত্ব চান রুমানা আহমেদ
আইসিসি জ্যোতিকে তিরস্কার করেছে। সঙ্গে তার নামের পাশে এক ডিমেরিট পয়েন্ট যুক্ত করে দিয়েছে।
আইসিসির কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ ২.২ অনুযায়ী ম্যাচ শেষে জ্যোতিকে এই শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি সুপ্রিয়া রানী দাস। জ্যোতি শাস্তি মেনে নেওয়ায় শুনানির প্রয়োজন পড়ছে না আর।
আপনার মতামত লিখুন :