সৌম্যকে না খেলানোয় স্ত্রীর ফেসবুক পোস্ট, মিরাজের ব্যাখ্যা


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ণ
সৌম্যকে না খেলানোয় স্ত্রীর ফেসবুক পোস্ট, মিরাজের ব্যাখ্যা

সৌম্যকে না খেলানোয় স্ত্রীর ফেসবুক পোস্ট, মিরাজের ব্যাখ্যা। সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজের কোনো ম্যাচেই একাদশে সুযোগ পাননি বাংলাদেশের ক্রিকেটার সৌম্য সরকার। যে কারণে সৌম্য ও তার স্ত্রী প্রিয়ন্তি দেবনাথ পূজার ফেসবুক পোস্টই বলে দিচ্ছিল, কতটা হতাশ তারা। বাউন্ডারি লাইনের বাইরে দাঁড়িয়ে থাকা একটি ছবি পোস্ট করে সৌম্য নীরবেই হতাশা প্রকাশ করেছেন।

আর সৌম্যপত্নী সিরিজ শেষে ফেসবুকে লিখেছেন, ‘পৃথিবীটা নিষ্ঠুর। পরিশ্রম, অর্জন আর নিষ্ঠা সবসময় স্বীকৃতি পায় না।’ এদিকে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, কেন সৌম্যকে তিন ম্যাচের একটিতেও রাখা হলো না।

শেষের রোমাঞ্চে পাকিস্তানকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘সৌম্যর বিষয় ছিল- আমরা দেখেছি বেশ কিছু দিন ধরে ও ছন্দে ছিল না। ঘরোয়া ক্রিকেট দেখেন, ছন্দে ছিল না। আমি অনেক খুশি, সৌম্য যেভাবে পরিশ্রম করেছে। আমি অনেক খুশি এজন্য যে সর্বশেষ সিরিজে অনেক ভালো খেলেছে। তবে আমাদের প্ল্যান ছিল ভিন্ন।’

মিরাজের পারফরম্যান্স নিয়ে যা বললেন মুশতাক

তবে সৌম্য সুযোগ পেলে পর্যাপ্ত সুযোগ পাবেন, নিশ্চিত করলেন মিরাজ, ‘একটা ব্যাটারকে পর্যাপ্ত সুযোগ দেওয়া উচিত। যে জিনিসটা আমরা করেছি। তখন নিজে থেকে বুঝতে পারবে। সৌম্য যখন আবার খেলবে, সে-ও সুযোগ পাবে। এমন না একটা খেলেই বাদ পড়ে যাবে।’

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ