লাখোকণ্ঠ ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের দলে ডাক পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। দলে তানজিমকে নেওয়া হলেও কাউকে বাদ দেওয়া হয়নি। ব্যর্থ হলেও জায়গা ধরে রেখেছেন আফিফ হোসেন। এর আগে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তখন নির্বাচকরা জানিয়েছিলেন, এই দুই ম্যাচের ফলের ওপর নির্ভর করে শেষ ম্যাচের স্কোয়াড দেওয়া হবে।
মিরপুরে গত শুক্রবার প্রথম ওয়ানডেতে ২৬ রানে জেতে নিউজিল্যান্ড। আজ দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটের জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার চট্টগ্রামে শেষ ওয়ানডে তাই সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত হয়েছে। প্রথম ম্যাচে মন্থর ব্যাটিংয়ে সমালোচিত আফিফ দ্বিতীয় ম্যাচের একদশে ছিলেন না। এর আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজেও ব্যর্থ হন তিনি। তবে এই সিরিজের শেষ ম্যাচেও দলে টিকে গেলেন বাঁহাতি এই ব্যাটার।চোটের কারণে পেসার মুস্তাফিজুর রহমান এখনো মাঠেই নামতে পারেননি। দলে জায়গা ধরে রাখলেও মুস্তাফিজ পুরোপুরি ফিট কি না, তা জানানো হয়নি।
শেষ ওয়ানডের বাংলাদেশ স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, নাহিদ রানা, আফিফ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানভীর ইসলাম ও মাহিদুল ইসলাম অঙ্কন।


আপনার মতামত লিখুন :