
আইভরি কোস্টের কাছে ফ্রান্সের ২-১ গোলের পরাজয়ের ফলে ফিফা র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানে উঠে এসেছে লিওনেল মেসির দল। স্পেন রয়েছে দ্বিতীয় স্থানে, আর ফ্রান্স নেমে গেছে তৃতীয় স্থানে।
কিন্তু ইতিহাস বলছে, ১৯৯২ সালে ফিফা বিশ্ব র্যাঙ্কিং চালু হওয়ার পর থেকে বিশ্বকাপ শুরুর আগে এক নম্বরে থাকা কোনো দলই শেষ পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেনি।
অর্থাৎ বিশ্বকাপের আগে শীর্ষ র্যাঙ্কধারী দলগুলোর জন্য যেন এক অদৃশ্য অভিশাপ কাজ করেছে। এই পরিসংখ্যান আর্জেন্টিনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের সময় তাদের অবস্থান ছিল ফিফা র্যাঙ্কিংয়ের তিন নম্বরে। এবার তারা বিশ্বকাপে যাচ্ছে বিশ্বের এক নম্বর দল হিসেবে।
অবশ্য আর্জেন্টিনার আত্মবিশ্বাসের জায়গাও কম নয়। কোচ লিওনেল স্কালোনির অধীনে দলটি গত কয়েক বছরে অসাধারণ ধারাবাহিকতা দেখিয়েছে। বিশ্বকাপের পাশাপাশি দুটি কোপা আমেরিকাও জিতেছে তারা। দলের নেতৃত্বে আছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।
উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে গ্রুপ ‘জে’-তে আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান।
কাগজে-কলমে গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল হওয়ায় সহজেই নকআউট পর্বে ওঠার আশা করছে তারা। তবে শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনাকে শুধু প্রতিপক্ষের সঙ্গেই নয়, লড়তে হবে ইতিহাসের সঙ্গেও। এখন দেখার বিষয়, মেসিদের দল ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলগুলোর দীর্ঘদিনের সেই অভিশাপ ভেঙে নতুন ইতিহাস গড়তে পারে কি না।
২০২৬ ফিফা বিশ্বকাপে নিয়ে আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আর্জেন্টিনা নিয়ে আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন
আপনার মতামত লিখুন :