শেখ হাসিনার মৃ.ত্যু ও কবর বাংলাদেশে হবে না: সারজিস আলম


বরগুনা প্রতিনিধি প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২২ অপরাহ্ণ ৮০
শেখ হাসিনার মৃ.ত্যু ও কবর বাংলাদেশে হবে না: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরতে পারবেন না। এমনকি তাঁর মৃত্যু হলেও বাংলাদেশে হবে না এবং এ দেশে তাঁর কবরও হবে না বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা পৌর শহরের প্রেসক্লাবসংলগ্ন একটি হোটেলে এনসিপির জেলা শাখার সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সারজিস আলম।

শেখ হাসিনা প্রসঙ্গে সারজিস আলম বলেন, তাঁর সরকারের সময় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন এবং তিনি ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। বাংলাদেশে তাঁর আর ফিরে আসার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় বিএনপি সরকারের ছয় মাসের কার্যক্রম নিয়েও কথা বলেন এনসিপির এই নেতা। তিনি বলেন, সরকার এখন আর নতুন বা ‘শিশু সরকার’—এমন অজুহাত দিতে পারে না। সরকারের সামনে থাকা সমস্যাগুলো স্বীকার করে সেগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

বিএনপি সমস্যাগুলো স্বীকার করে সমাধানে এগিয়ে এলে সহযোগিতার মানসিকতা এনসিপির রয়েছে বলেও জানান সারজিস। তবে চাঁদাবাজি, প্রশাসনে ক্ষমতার অপব্যবহার ও দলীয়করণের মতো বিষয়গুলো অস্বীকার করলে সংকট থেকে বের হওয়া কঠিন হবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, যারা কোনো অপরাধ করেননি, তারা চাইলে যেকোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারেন। তবে অপরাধীদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে।

দেশের জ্বালানি ও বিদ্যুৎ সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও সরকারের সমালোচনা করেন সারজিস। সংকট মোকাবিলায় সরকার আন্তরিক হলে এনসিপি সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি।

আজমেরী হক বাঁধনকে হেনস্তার প্রসঙ্গ তুলে সারজিস আলম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ নেওয়া উচিত। সংশ্লিষ্ট দেশের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।

এ ছাড়া হামলায় চোখ হারানো অলিফের ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেন সারজিস। তাঁর অভিযোগ, হামলায় জড়িতদের রাজনৈতিক পরিচয় বিবেচনা করে ছাড় দেওয়া হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

আগামী স্থানীয় সরকার নির্বাচনেও এনসিপি প্রস্তুতি নিচ্ছে জানিয়ে সারজিস আলম বলেন, দলটি এককভাবে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০