
তেহরান জানিয়েছে, যদি তাদের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো ধরনের হামলা চালানো হয়, তবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর ‘হরমুজ প্রণালী’ সম্পূর্ণ ও স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।
হরমুজ প্রণালি খুলতে ট্রাম্পের আল্টিমেটাম, পাল্টা হুঁ/শি/য়া/রি ইরানের
এর আগে শনিবার ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেন। এই সময়ের মধ্যে যদি ইরান তা না করে তবে দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়ার হুমকি দেন তিনি। তবে এর কয়েক ঘণ্টার মাথায় ইরানেও পাল্টা হুমকি দিয়ে জানায় তাদের দেশের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা হলে হরমুজ প্রণালী’ সম্পূর্ণ ও স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।
ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম যুলফাগারি রাষ্ট্রীয় টেলিভিশনে এই ঘোষণা দেন। খবর দ্য গার্ডিয়ানের।
ইসরাইলের গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে ইরানের ক্ষে/প/ণা/স্ত্র হা/ম/লা
ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ইব্রাহিম যুলফাগারি বলেন, “হরমুজ প্রণালী বর্তমানে আমাদের পূর্ণ গোয়েন্দা নিয়ন্ত্রণে রয়েছে এবং কেবল ক্ষতিকর শত্রু জাহাজ ছাড়া অন্যদের জন্য এটি উন্মুক্ত। তবে যুক্তরাষ্ট্র যদি আমাদের বিদ্যুৎকেন্দ্রে হামলার দুঃসাহস দেখায়, তবে আমরা তিনটি কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব।”
ইরানের পরিকল্পনা অনুযায়ী, প্রথমত হরমুজ প্রণালী চিরতরে সিল করে দেওয়া হবে। দ্বিতীয়ত, ইসরায়েলের সমস্ত বিদ্যুৎকেন্দ্র, জ্বালানি এবং তথ্যপ্রযুক্তি (আইটি) অবকাঠামোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হবে।
আপনার মতামত লিখুন :