জ্বালানি সংকটের কারণে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন স্থগিত


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ণ
জ্বালানি সংকটের কারণে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন স্থগিত

দেশব্যাপী বিদ্যমান তীব্র জ্বালানি সংকটের কারণে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন-২০২৬ স্থগিত করা হয়েছে। এর ফলে আগামী ১৯ মে পূর্বনির্ধারিত দিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে না।

বুধবার বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি ‘বাংলার জয়যাত্রা’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ এপ্রিল বুধবার বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত বার কাউন্সিলের এক জরুরি সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, দেশব্যাপী বিদ্যমান তীব্র জ্বালানি সংকটের কারণে আগামী ১৯ মে তারিখে অনুষ্ঠিতব্য বার কাউন্সিল সদস্য নির্বাচনে সাধারণ আসনের ৭টি ও আঞ্চলিক আসনের ৭টি পদে অংশগ্রহণকারী আইনজীবীদের সারাদেশে নির্বাচনী প্রচারণা কার্যক্রমসমূহ উল্লেখযোগ্যভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, ঢাকা আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ দেশের বিভিন্ন বার সমিতির নিকট থেকে প্রাপ্ত আবেদন ও অনুরোধসমূহ যথাযথভাবে বিবেচনায় নিয়ে বিগত ২ এপ্রিলের কাউন্সিল সভার সিদ্ধান্তমতে আগামী ১৯ মে অনুষ্ঠিতব্য বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচন স্থগিত করা হলো।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্টের পর নির্বাচন অনুষ্ঠিত না করে অ্যাডহক কমিটি গঠনের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০