
নিহত বিউটির বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায়। তাঁর স্বামী আজিবার ঢালীর বাড়ি মাদারীপুর সদর উপজেলার লক্ষীগঞ্জ এলাকায়। সাত বছর বয়সী ছেলে আরফানকে নিয়ে তারা ওই ভাড়া বাসায় বসবাস করতেন।
স্বামী আজিবার ঢালী জানান, বৃহস্পতিবার সকালে দাঁত মাজার জন্য ব্রাশ আনতে গিয়ে তিনি স্ত্রীকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দেওয়া হয়।
তিনি আরও দাবি করেন, সম্প্রতি ইতালিপ্রবাসী এক যুবকের সঙ্গে তাঁর স্ত্রীর মোবাইলে কথাবার্তা হতো। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। মাদারীপুর সদর মডেল থানা-এর পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
মাদারীপুরের আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :