রাজনগরের ফতেহপুর ইউনিয়নে জন্ম নিবন্ধন সেবায় ভোগান্তি : নাগরিকদের হয়রানির অভিযোগ


হাবিবুর রহমান নাজমুল রাজনগর প্রতিনিধি প্রকাশের সময় : ১৫ মে, ২০২৬, ৩:১৩ পূর্বাহ্ণ
রাজনগরের ফতেহপুর ইউনিয়নে জন্ম নিবন্ধন সেবায় ভোগান্তি : নাগরিকদের হয়রানির অভিযোগ

রাজনগর প্রতিনিধি :মৌলভীবাজারের রাজনগর উপজেলা এর ১নং ফতেহপুর ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন সেবা নিতে গিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, জন্ম নিবন্ধনের জন্য ১০০ টাকা জমা দেওয়ার পরও গত দুইদিন ধরে তাকে ইউনিয়ন পরিষদে ঘুরতে হচ্ছে।

 

 

অভিযোগ অনুযায়ী, ইউনিয়ন পরিষদের সাবেক সচিব পাপড়ি দত্ত ইউজার আইডি লগইন না হওয়ার অজুহাত দেখিয়ে সেবা দিতে বিলম্ব করছেন। এছাড়া হিসাব রক্ষক নজরুল ইসলামও আগামী সোমবার এসে জন্ম নিবন্ধন নিয়ে যাওয়ার কথা জানিয়েছে।

 

 

 

এ বিষয়ে ১নং ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নকুল চন্দ্র দাসের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

 

ভুক্তভোগীদের অভিযোগ, একটি সাধারণ সরকারি সেবা পেতে বারবার ইউনিয়ন পরিষদে যেতে হচ্ছে এবং কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ না হওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। স্থানীয়রা দ্রুত সমস্যার সমাধান ও জনসেবায় জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১