
বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়নের সাহাপুর বাজারে বিএনপি অফিসসংলগ্ন সড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধামইরহাট উপজেলার অমরপুর (হঠাৎপাড়া) গ্রামের লাইলী বেগম (৩৫) ও হাসান আলী (৩০)।
পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমানের নেতৃত্বে একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে দুইজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৬৮০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, বিক্রির উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজের হেফাজতে রাখার অভিযোগে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :