
শুক্রবার (৩১ জুলাই) রাতে উপজেলার দিবর ইউনিয়নের দিবর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) মো. শরিফুল ইসলামের তত্ত্বাবধানে এবং পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
অভিযানে দিবর গ্রাম থেকে ৫০০ লিটারের বেশি চোলাই মদ ও মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ জব্দ করা হয়। ঘটনাস্থলেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী জব্দ করা মদ ও উপকরণ ধ্বংস করা হয়।
এ সময় চোলাই মদ তৈরির ও বিক্রির অভিযোগে মিলন হেমব্রম (২৭) ও প্রদীপ হেমব্রমকে (২৩) গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজনই দিবর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :