একাদশে ভর্তি: আবেদন ফি ২২০ টাকা, পছন্দক্রমে সর্বোচ্চ ১০ কলেজ


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ণ ৫৪
একাদশে ভর্তি: আবেদন ফি ২২০ টাকা, পছন্দক্রমে সর্বোচ্চ ১০ কলেজ

একাদশে ভর্তি: আবেদন ফি ২২০ টাকা, পছন্দক্রমে সর্বোচ্চ ১০ কলেজ। সদ্য এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে আজ বুধবার। অনলাইনে আবেদনের জন্য শিক্ষার্থীদের গুনতে হবে ২২০ টাকা।

একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রম দিতে পারবেন। আবেদন চলবে ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। আবেদন করতে হবে [www.xiclassadmission.gov.bd] (http://www.xiclassadmission.gov.bd) ওয়েবসাইটে। গত বছরের মতো এবার তিন ধাপে নয়, এক ধাপেই আবেদন নেওয়া হবে।

গত ২৪ আগস্ট একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। একই দিন ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরুর সময়সূচি প্রকাশ করে আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান মঙ্গলবার জানান, একাদশে ভর্তির আবেদন গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের পর পরিবর্তিত ফল পাওয়া শিক্ষার্থীরা ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

একই সময়ে অন্য শিক্ষার্থীরাও পছন্দক্রম পরিবর্তনের সুযোগ পাবেন।

আবেদন শেষে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৭ সেপ্টেম্বর রাত ৮টায়। নির্বাচিত শিক্ষার্থীদের ১৯ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে নির্বাচন নিশ্চায়ন করতে হবে। এ জন্য শিক্ষা বোর্ডকে বিভিন্ন খাতে মোট ৩৪০ টাকা দিতে হবে। নির্ধারিত সময়ে নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

নির্বাচিত শিক্ষার্থীদের কলেজ ও মাদরাসায় ভর্তি নেওয়া হবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর। ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে একাদশ শ্রেণির ক্লাস।

ভর্তির ক্ষেত্রে কলেজের ধরন ও অবস্থান অনুযায়ী ফিও নির্ধারণ করা হয়েছে। এমপিওভুক্ত কলেজে ঢাকা মহানগরে সর্বোচ্চ ৫ হাজার টাকা এবং অন্যান্য মহানগরে ৩ হাজার টাকা ভর্তি ফি নেওয়া যাবে। জেলা পর্যায়ে সর্বোচ্চ ২ হাজার এবং উপজেলা ও মফস্বলে ১ হাজার ৫০০ টাকা নেওয়া যাবে। নন-এমপিও বা আংশিক এমপিওভুক্ত কলেজে এ হার আরো বেশি। এর বাইরে রেড ক্রিসেন্ট ফি ২৪ টাকা এবং বার্ষিক ক্রীড়া মঞ্জুরি বাবদ সর্বোচ্চ ৪০০ টাকা নেওয়া যাবে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০