
শুক্রবার (৪ সেপ্টেম্বর) আজমানের উম্ম আল মোমেনীন লেডিস অ্যাসোসিয়েশন হলরুমে ব্যবসায়ী আহমেদ আলী জাহাঙ্গীর ও আবু মোহাম্মদ খোরশেদের সার্বিক ব্যবস্থাপনায় এ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ব্যবসায়ী আহমেদ আলী জাহাঙ্গীর। পরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ, মানবতা, ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও শান্তির বাণী নিয়ে আলোচনা করেন মাওলানা মোহাম্মদ জামাল।
মাহফিলে উপস্থিত ছিলেন আইয়ুব আলী বাবুল সিআইপি, আব্দুল আলিম, জিল্লুর রহমান, ইসমাইল গনি চৌধুরী, জাকির হোসেন চুট্টু, প্রকৌশলী মো. শফিক, সাইফুদ্দিন আহমেদ, মো. হাসান, মোবারক আলী, এহসানুল করিম, নাসির উদ্দিন কাউসার, মামুন রেজা, রাসেল আহমেদ, সেলিম রায়হান, মোহাম্মদ এহেসান, মো. মুরাদ, আবুল বশর, সাইফুল ইসলাম তালুকদার, সিরাজদুল্লাহ, মোহাম্মদ জামালসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা সপরিবারে অংশ নেন। আলোচনা, নাতে রাসুল (সা.) ও দোয়া-মোনাজাতে মাহফিলস্থলে এক আবেগঘন ও আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।
মাহফিল শেষে আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :