র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা


জাবি প্রতিনিধি প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৯ পূর্বাহ্ণ ৬০
র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) র‍্যাগিংয়ের পৃথক দুই ঘটনায় পদার্থবিজ্ঞান ও ইতিহাস বিভাগের ২০ শিক্ষার্থীকে মোট ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জরিমানা পরিশোধ না করা পর্যন্ত তাঁদের চলমান ও পরবর্তী নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ স্থগিত থাকবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়। গত ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী এ শাস্তি দেওয়া হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, গত ২০ জুলাই রাতে শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের পশ্চিম পাশে পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে একই বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ ওঠে। তাঁদের গালাগালি, অমানবিক নির্যাতন ও কান ধরে ওঠবস করানোর অভিযোগ রয়েছে।

এ ঘটনায় বিভাগের আট শিক্ষার্থীকে মোট ৩ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনকে ৫০ হাজার টাকা করে, তিনজনকে ৪৫ হাজার টাকা করে, একজনকে ৪০ হাজার এবং একজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্য ঘটনায়, গত ৩ জুলাই রাতে বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ মাঠে ইতিহাস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে একই বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১৩ শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ ওঠে। অফিস আদেশে তাঁদের গালাগালি, কান ধরানো এবং ‘ম্যানার শেখানোর’ নামে র‍্যাগিংয়ের কথা উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ইতিহাস বিভাগের ১২ শিক্ষার্থীকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাঁদের একজনকে ৩০ হাজার টাকা এবং বাকি ১১ জনকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ‘ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮’-এর ধারা ৩(২)(ঘ) অনুযায়ী এ শাস্তি দেওয়া হয়েছে। জরিমানা পরিশোধ না করা পর্যন্ত তাঁদের চলমান, টার্ম ফাইনাল বা পরবর্তী নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি স্থগিত থাকবে।

অফিস আদেশে আরও বলা হয়েছে, ভবিষ্যতে একই ধরনের অপরাধে জড়ালে অভিযুক্তদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০