নতুন পে স্কেলে বেতন নির্ধারণ শুরু কাল


লাখোকণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ ১৩১
নতুন পে স্কেলে বেতন নির্ধারণ শুরু কাল

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে। এ কার্যক্রম চলবে ২০ অক্টোবর পর্যন্ত।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন বেতন নির্ধারণের পর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ করা হবে আইবাস++-এর পে ফিক্সেশন মডিউলের মাধ্যমে। এ জন্য চাকরিজীবীদের পোর্টালে প্রবেশ করে নিজেদের চাকরিসংক্রান্ত তথ্য দিতে হবে।

প্রথমে জাতীয় পরিচয়পত্রের তথ্য, জন্মতারিখ, বর্তমান পদ ও গ্রেড, চাকরিতে যোগদানের তারিখ এবং বর্তমান মূল বেতনের তথ্য দিতে হবে। পাশাপাশি আগের বেতন নির্ধারণের তথ্যও যাচাই করতে হবে।

কারও পদোন্নতি, বদলি, টাইম স্কেল, সিলেকশন গ্রেড বা উচ্চতর গ্রেড হয়ে থাকলে সংশ্লিষ্ট তথ্যও দিতে হবে। এসব তথ্যের পক্ষে থাকা অফিস আদেশ ও প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখতে বলা হয়েছে।

অর্থ বিভাগের সূত্র জানিয়েছে, বেতন নির্ধারণ শেষ হওয়ার পর প্রায় তিন মাসের এরিয়ার বা বকেয়া একসঙ্গে পরিশোধ করা হবে। তবে সবার বকেয়ার পরিমাণ সমান হবে না। গ্রেড, বর্তমান মূল বেতন, নতুন কাঠামোয় নির্ধারিত বেতন এবং বেতন কার্যকর হওয়ার তারিখের ওপর বকেয়ার পরিমাণ নির্ভর করবে।

চাকরিজীবীদের নাম, এনআইডি, জন্মতারিখ, পদবি, গ্রেড ও বেতনসংক্রান্ত তথ্য ভালোভাবে যাচাই করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভুল বা অসম্পূর্ণ তথ্য থাকলে বেতন নির্ধারণে জটিলতা দেখা দিতে পারে। এ জন্য আইবাস++-এ নিবন্ধিত মুঠোফোন নম্বর প্রয়োজন হবে।

যাদের এনআইডি নেই, তাদের চাকরির নথিতে থাকা জন্মতারিখ ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করে আবেদন করার কথা বলা হয়েছে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১