ফেনীতে ট্রাকচাপায় র‍্যাব সদস্য নি.হ.ত


মোহাম্মদ ইসমাইল, ফেনী প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ণ ১১৫
ফেনীতে ট্রাকচাপায় র‍্যাব সদস্য নি.হ.ত

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানোর সময় ট্রাকচাপায় মো. আলমগীর (৪৬) নামে এক র‍্যাব সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক সজীব আহত হয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) রাত ১টার দিকে মহাসড়কের ফতেহপুর রেলক্রসিং সংলগ্ন চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ফতেহপুর স্টার লাইন পাম্প এলাকায় র‍্যাব সদস্যরা সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালাচ্ছিলেন। এ সময় একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি করার পাশাপাশি আরেকটি ট্রাককে থামার সংকেত দেওয়া হয়। পুলিশের ভাষ্য, ট্রাকটি না থেমে কাভার্ডভ্যানকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় রাস্তার পাশে থাকা র‍্যাব সদস্য আলমগীরকে চাপা দিয়ে ট্রাকটি পাশের গর্তে পড়ে যায়।

পরে ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে মহিপাল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলমগীর ও ট্রাকচালক সজীবকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন। আহত সজীব হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত আলমগীর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শান্তিবাগ গ্রামের মৃত নুর উদ্দিন আহমেদের ছেলে। তিনি সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার থেকে প্রেষণে ফেনীতে র‍্যাব-৭-এ দায়িত্ব পালন করছিলেন।

মহিপাল হাইওয়ে থানার ওসি নোমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ট্রাক ও কাভার্ডভ্যান পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক এআরএম মোজাফফর হোসেন জানান, দায়িত্ব পালনকালে গাড়িচাপায় তাদের সদস্য মোহাম্মদ আলমগীর হোসেনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১