
স্থানীয় সূত্রে জানা যায়, তিনতলা ফাউন্ডেশনবিশিষ্ট এই মসজিদটি এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্যোগে নির্মাণ করা হচ্ছে। তবে ব্যয়বহুল নির্মাণকাজের কারণে প্রয়োজনীয় অর্থের ঘাটতিতে কাজ নিয়মিতভাবে চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।
মসজিদ নির্মাণ কমিটির সভাপতি আতাউর রহমান বলেন, “আমরা অনেক কষ্ট করে এ পর্যন্ত কাজ এগিয়ে এনেছি। সবার সহযোগিতা পেলে মসজিদের কাজ সম্পূর্ণ করা সম্ভব হবে।”
মসজিদের মুয়াজ্জিন মতিয়ার রহমান, উপদেষ্টা আব্দুর সাত্তারসহ স্থানীয়রা জানান, এই মসজিদে দেশ-বিদেশ থেকে আগত তাবলিগ জামাতের মুসল্লিরা অবস্থান করেন। কিন্তু বর্তমান অবকাঠামো প্রয়োজনের তুলনায় ছোট হওয়ায় নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থ সংকটের কারণে কাজ ধীরগতিতে চলছে।
এলাকাবাসী মসজিদটি সম্পূর্ণ করার জন্য দেশ-বিদেশে অবস্থানরত দানশীল ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন। তারা পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির-এর দৃষ্টি আকর্ষণ করেছেন।
নির্মাণ কমিটি জানিয়েছে, যারা সহযোগিতা করতে চান তারা নিম্নোক্ত নম্বরের মাধ্যমে সহায়তা পাঠাতে পারেন— সভাপতি: 01782871074 (বিকাশ), কোষাধ্যক্ষ: 01791893900 (নগদ, বিকাশ, রকেট)
স্থানীয়রা আশা করছেন, যথাযথ সহযোগিতা পেলে দ্রুত সময়ের মধ্যে মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করা সম্ভব হবে।
পঞ্চগড়ের আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :