নওগাঁর মান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে সাংসদ ডা. টিপু


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ৪ জুন, ২০২৬, ৭:২৬ অপরাহ্ণ
নওগাঁর মান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে সাংসদ ডা. টিপু

নওগাঁর মান্দা উপজেলার মৈনম ইউনিয়নে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

বুধবার রাতে সংঘটিত অগ্নিকাণ্ডে মোসলেম উদ্দিন ও ওসমান গণীর বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। এতে পরিবার দুটির কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সাংসদ ডা. টিপু। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্দশার খোঁজখবর নেন।

পরিদর্শনকালে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক সহায়তা হিসেবে দুই পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সাংসদ জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য প্রত্যেককে দুই বান্ডিল করে মোট চার বান্ডিল ঢেউটিন এবং ৬ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা সরকারি অনুদান দেওয়া হবে। এছাড়া জরুরি খাদ্য সহায়তা হিসেবে দুই বস্তা শুকনা খাবারও বিতরণ করা হবে।

ডা. ইকরামুল বারী টিপু বলেন, “দুর্যোগের এই সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার রয়েছে। তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।”

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

নওগাঁর  আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০