নওগাঁ সদরে সিঁদকাটা চোর গ্রেপ্তার, উদ্ধার চুরি যাওয়া মালামাল


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ৪ জুন, ২০২৬, ৭:০৯ অপরাহ্ণ
নওগাঁ সদরে সিঁদকাটা চোর গ্রেপ্তার, উদ্ধার চুরি যাওয়া মালামাল

নওগাঁ সদর উপজেলার একটি মুদি দোকানে চুরির ঘটনার পর অভিযান চালিয়ে এক সিঁদকাটা চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া নগদ টাকা ও মোবাইল মিনিট কার্ড উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জুন দিবাগত রাত থেকে ৩ জুন ভোরের মধ্যে সদর উপজেলার চকরাম কানু এলাকার বাসিন্দা মো. শাহাদত হোসেন বেতারের বাড়ি সংলগ্ন মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। চোর দোকানের ভেন্টিলেটর দিয়ে ভেতরে প্রবেশ করে নগদ ২০ হাজার টাকা এবং প্রায় ৫ হাজার টাকার গ্রামীণফোন মিনিট কার্ড নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী নওগাঁ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে।

অভিযোগের ভিত্তিতে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালানো হয়। অভিযানে স্থানীয়দের সহযোগিতায় চকরাম কানু এলাকার বাসিন্দা মো. শামীম (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে ১ হাজার ৪৮৫ টাকা নগদ অর্থ এবং ৫০০ টাকার গ্রামীণফোন মিনিট কার্ড উদ্ধার করা হয়েছে।

স্থানীয়দের দাবি, শামীম দীর্ঘদিন ধরে চুরির সঙ্গে জড়িত এবং এলাকায় তিনি সিঁদকাটা চোর হিসেবে পরিচিত।

নওগাঁ সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নওগাঁর  আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০