
পুলিশ জানায়, ১৪ মে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খোরশেদ আলমের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে পিরপালি এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে ২০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট, মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি এপাচি মোটরসাইকেল জব্দ করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. হারুনুর রশিদ হারুন (৪৫), মো. নজরুল ইসলাম (৩৯) এবং মো. জহুরুল ইসলাম (২৭)। তারা সবাই মান্দা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের মাদক চোরাচালান চক্রের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নওগাঁর আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :