জিপিএ-৫ পাওয়া তন্ময়কে কেড়ে নিল ডেঙ্গু


শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৬ পূর্বাহ্ণ ৫৮
জিপিএ-৫ পাওয়া তন্ময়কে কেড়ে নিল ডেঙ্গু

এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন শাকিবুল ইসলাম তন্ময়। বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন নিয়ে ঢাকায় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন চুয়াডাঙ্গার এই ২০ বছর বয়সী তরুণ। কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অকালে ঝরে গেল তার প্রাণ।

তন্ময় চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি রেলগেট এলাকার বাসিন্দা। তার বাবা তারিকুল ইসলাম। এইচএসসিতে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ার পর উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে ঢাকায় যান তিনি।

সেখানে অসুস্থ হয়ে ডেঙ্গু শনাক্ত হলে বাড়িতে ফিরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন তন্ময়। অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে পথে নাটোরের লালপুর এলাকায় দুপুর সাড়ে ২টার দিকে তার মৃত্যু হয়।

তন্ময়ের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও বন্ধুদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। যে তরুণের সামনে ছিল উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ গড়ার স্বপ্ন, ডেঙ্গুতে মাত্র ২০ বছর বয়সেই থেমে গেল তার সেই পথচলা।

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় জান্নাতুল মাওলা কবরস্থান মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেখানেই তাকে দাফন করা হয়।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০