নওগাঁর মান্দায় মাদকসহ গ্রেপ্তার ২


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৬ অপরাহ্ণ ৪৩
নওগাঁর মান্দায় মাদকসহ গ্রেপ্তার ২

নওগাঁর মান্দায় অভিযান চালিয়ে ৭০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি রামদা ও একটি চাইনিজ কুড়ালসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গণেশপুর ইউনিয়নের কাঞ্চন এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চন এলাকার আরমান আলীর বাড়িতে অভিযান চালায় মান্দা থানা পুলিশের একটি দল। এ সময় ৭০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ধারালো রামদা ও একটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন—কাঞ্চন এলাকার আরমান আলী (৩১) এবং মীরপুর এলাকার আইজুল ইসলাম (৪২)।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের মাদক ব্যবসার পাশাপাশি বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে এর আগে চার থেকে পাঁচটি মাদক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। একই চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০