
বুধবার (৬ মে) শহরের নির্বাচন অফিসের সামনে থেকে ‘সর্বস্তরের নেতাকর্মী’ ব্যানারে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সংগঠনের গঠনতন্ত্র ও নীতিমালা উপেক্ষা করে একজন বিবাহিত ব্যক্তিকে আহ্বায়ক করা হয়েছে, যা ছাত্র সংগঠনের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। তাঁদের ভাষ্য, ছাত্ররাজনীতি শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশের ক্ষেত্র; সেখানে অছাত্র বা বিবাহিত ব্যক্তির নেতৃত্ব গ্রহণযোগ্য নয়।
বিক্ষোভকারীরা অবিলম্বে ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিল করে নিয়ম অনুযায়ী নতুন নেতৃত্ব দেওয়ার দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।
বান্দরবানে বন্ধ ফিলিং স্টেশন খুলে নিজেই তেল বিতরণে সাচিং প্রু জেরী
এর আগে গত রোববার বান্দরবান জেলা ছাত্রদলের ১০ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে ফরহাদ হোসেন জিকুকে আহ্বায়ক ও শহিদুল ইসলামকে সদস্যসচিব করা হয়েছে। ২ মে কেন্দ্রীয় সভাপতি রাকিব ও সাধারণ সম্পাদক নাছির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
আপনার মতামত লিখুন :