বাংলাদেশ থেকে কাঁঠাল নিবে চীন


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ণ ৩০০
বাংলাদেশ থেকে কাঁঠাল নিবে চীন

বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমোদন দিয়েছে চীনের কাস্টমস বিভাগ। বুধবার (২৯ জুলাই) অনুমোদনের এই তথ্য জানায় ঢাকার চীন দূতাবাস।

গত ২৭ জুলাই চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস অফ চায়না (জিএসিসি) এই অনুমোদন জারি করে।

অনুমোদনে বলা হয়, চীনের আমদানি শর্ত পূরণ করে বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের প্রাসঙ্গিক আইন ও প্রবিধান অনুসারে, তাৎক্ষণিকভাবে কার্যকর করে, বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দেয়।

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরে চীনের সঙ্গে কাঁঠাল রপ্তানির বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ।

গত বছরের মে মাসে চীন যখন বাংলাদেশ থেকে প্রথমবার কাঁচা আম আমদানি শুরু করে, তখন তারা কাঁঠাল ও পেয়ারার মতো ফল আমদানিতেও আগ্রহ দেখিয়েছিল।

চীন হলো কাঁঠালের সবচেয়ে বড় আমদানিকারক। তারা তাদের চাহিদার বড় অংশ ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে পূরণ করে।

অন্যদিকে বাংলাদেশ কাঁঠাল উৎপাদনকারী প্রধান দেশগুলোর অন্যতম হলেও বৈশ্বিক বাজারে দেশের অংশগ্রহণের হার কম।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১