এমপিওভুক্ত প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধানের মৌখিক পরীক্ষা ১ অক্টোবর


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৩ পূর্বাহ্ণ ৫৮
এমপিওভুক্ত প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধানের মৌখিক পরীক্ষা ১ অক্টোবর

বেসরকারি এমপিওভুক্ত প্রায় ১৩ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ১ অক্টোবর। ওই দিন সকাল ৯টা থেকে পরীক্ষা শুরু হবে।

এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীকে আগে দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানানো হবে। নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে এনটিআরসিএ কার্যালয়ে উপস্থিত হতে হবে।

যেসব কাগজপত্র লাগবে

মৌখিক পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও নম্বরপত্র, অভিজ্ঞতার সনদ, সব যোগদানপত্র ও নিয়োগপত্র, এমপিওভুক্তি ও এমপিও-সংক্রান্ত কাগজপত্র, প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষণ সনদ, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্রের মূলকপি সঙ্গে আনতে হবে।

এ ছাড়া এসব কাগজপত্রের প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এক সেট ফটোকপিও সঙ্গে রাখতে হবে।

অভিজ্ঞতার সনদে বর্তমানে কর্মরত প্রতিষ্ঠানের প্যাডে আবেদনকারীর পূর্ণাঙ্গ ও ধারাবাহিক অভিজ্ঞতার বিবরণ দিতে হবে। এতে প্রার্থীর নাম, বাবা-মায়ের নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান পদ, কর্মস্থলের নাম ও ইআইআইএন, ইনডেক্স নম্বর, বর্তমান বেতন গ্রেড, পদের নাম এবং অষ্টম নিয়োগ পরীক্ষার রোল নম্বর উল্লেখ করতে হবে।

এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতার অভিজ্ঞতা, কর্মরত পদের বেতন গ্রেড, প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও ইআইআইএন, ইনডেক্স নম্বর, প্রথম এমপিওভুক্তির নাম ও তারিখ, অন্যান্য অভিজ্ঞতা এবং প্রশাসনিক অভিজ্ঞতাসহ মোট শিক্ষকতার অভিজ্ঞতা উল্লেখ করতে হবে।

এনটিআরসিএ জানিয়েছে, মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত থাকতে হবে। পরীক্ষার বিস্তারিত তথ্য এনটিআরসিএর ওয়েবসাইট ও টেলিটক বাংলাদেশের সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০