‘গুলশানের চামেলি’তে আজমেরী হক বাঁধন


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২৬, ৮:০৩ পূর্বাহ্ণ ৩১২
‘গুলশানের চামেলি’তে আজমেরী হক বাঁধন

‘গুলশানের চামেলি’তে আজমেরী হক বাঁধন। মূলত প্রযোজক ছিলেন মোহাম্মদ ইকবাল। পরে এসেছেন পরিচালনায়ও। বানিয়েছেন ‘কিল হিম’, ‘ডেড বডি’ ও ‘রিভেঞ্জ’। সিনেমাগুলো নানা ইস্যুতে আলোচিত হয়েছে বটে। তবে সেভাবে সাফল্য পায়নি। এবার তিনি বানাচ্ছেন নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’।

দুদিন আগেই জানা গেল, এ সিনেমার নাম ভূমিকায় থাকবেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকার। এবার খবর এলো, সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন আজমেরী হক বাঁধন। তাকে একজন আইনজীবীর ভূমিকায় দেখা যাবে।

গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন বাঁধন। তিনি জানান, পরিচালক-প্রযোজক ইকবালের সঙ্গে তার প্রাথমিক আলাপ হয়েছে। গল্প, আয়োজন তার পছন্দ হয়েছে। আগামী সপ্তাহে সিনেমাটিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হবেন।

বাঁধন জানান, সিনেমাটিতে অভিনয়ের ব্যাপারে তাকে যেভাবে সম্মানের সঙ্গে প্রস্তাব দেওয়া হয়েছে, সেটা তার পছন্দ হয়েছে। সেই সঙ্গে সিনেমায় আরও যেসব শিল্পী রয়েছেন, তাদের ব্যাপারেও ইতিবাচক বাঁধন। যাবতীয় দিক ভেবেই রাজি হয়েছেন।

এর আগে বাঁধনকে দেখা গেছে আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ ও সানী সানোয়ারের ‘এশা মার্ডার’-এর মতো সিনেমায়। সম্প্রতি তার অভিনীত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ জায়গা করে নিয়েছে বিখ্যাত ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

এমন ক্যারিয়ার গ্রাফের মধ্যে ‘গুলশানের চামেলি’ করার ব্যাপারেও যুক্তি রয়েছে বাঁধনের কাছে। তার মতে, সবসময় তো ‘রেহানা মরিয়ম নূর’ কিংবা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর মতো গল্প পাওয়া সম্ভব নয়। তিনি যেহেতু অভিনেত্রী, সব ধরনের গল্পেই অভিজ্ঞতা নিতে চান, নিজেকে বিকশিত করতে চান। সে ভাবনা থেকেই ‘গুলশানের চামেলি’ করার সিদ্ধান্ত নিয়েছেন।

জানা গেছে, রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার বাস্তবতাকে ঘিরে ‘গুলশানের চামেলি’র গল্প। এতে মধুমিতা ও বাঁধন ছাড়াও থাকছেন আমিন খান, রোজিনা, আশীষ খন্দকারের মতো অভিনয়শিল্পীরা। এ বছরের ডিসেম্বর নাগাদ সিনেমাটির শুটিং শুরু হবে বলে শোনা যাচ্ছে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১