
জেরুজালেম থেকে প্রায় ৩০ কিলোমিটার (১৯ মাইল) পশ্চিমে অবস্থিত ওই শহরে হামলার তথ্য জানিয়েছে একটি জরুরি চিকিৎসা সেবা সংস্থা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে সংস্থাটির মুখপাত্র জাকি হেলার বলেন, ‘বেইত শেমেশে সরাসরি আঘাতে (ক্ষেপণাস্ত্রের) চারজন নিহত হয়েছেন।’
*MDA Spokesperson:* Update to the recent missile barrage fired at Israel:
*Initial report only!!!* from the Beit Shemesh region, MDA EMTs and paramedics are treating a number of casualties, including a girl in serious condition. Updates to follow pic.twitter.com/s4vJBGhIqD
— Magen David Adom (@Mdais) March 1, 2026
ইসরাইলি সেনাবাহিনী টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধারকারী দল, চিকিৎসক দল এবং হতাহতদের সরিয়ে নিতে একটি হেলিকপ্টার কাজ করছে।
এদিকে সাইপ্রাসের দিকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যেখানে হাজার হাজার ব্রিটিশ সেনা অবস্থান করছে বলে জানিয়েছেন ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের হামলা বাহরাইনে অবস্থানরত ব্রিটিশ সেনাদের কয়েকশ গজ (কয়েকশ মিটার) দূরত্বে আঘাত হানে।
সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, পূর্ব রিয়াদের বাসিন্দারা একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং আকাশে ধোঁয়া উড়তে দেখেছেন।
আপনার মতামত লিখুন :