অজিত দোভালের ঢাকা সফর নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন দীনেশ ত্রিবেদী


লাখোকণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৪ অপরাহ্ণ ৭১
অজিত দোভালের ঢাকা সফর নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন দীনেশ ত্রিবেদী

ভারতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাম্প্রতিক ঢাকা সফর নিয়ে প্রশ্ন করা হলে তা এড়িয়ে গেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, বিষয়টি তাঁর ‘মাথার ওপর দিয়ে যাচ্ছে’।

বুধবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খানের সঙ্গে বৈঠক করেন দীনেশ ত্রিবেদী। বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

অজিত দোভালের সাম্প্রতিক বৈঠক নিয়ে জানতে চাইলে ভারতীয় হাইকমিশনার বলেন, “আচ্ছা, এটা তো আমার মাথারও ওপর দিয়ে যাচ্ছে ভাই।”

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি এখানে রাজনৈতিক কোনো বিষয়ে কথা বলতে চাচ্ছি না।”

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশেরই এ বিষয়ে আগ্রহ রয়েছে এবং পরিবেশ ইতিবাচক। দুই প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময়ে সফরটি হবে বলে জানান তিনি।

তিনি বলেন, দুই দেশের সম্পর্কে কিছু চ্যালেঞ্জ থাকলেও দুই প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হলে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ও সমাধানের সুযোগ তৈরি হবে।

সফরের নির্দিষ্ট সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি জানিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, এ নিয়ে তাড়াহুড়োর প্রয়োজন নেই। সফরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা রয়েছে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ