পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ডাবল সেঞ্চুরির পথে বিজেপি


আনন্দবাজার প্রকাশের সময় : ৪ মে, ২০২৬, ৪:০১ অপরাহ্ণ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ডাবল সেঞ্চুরির পথে বিজেপি

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল নিয়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। প্রাথমিক কমিশন-পরিসংখ্যান অনুযায়ী, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সংখ্যাগরিষ্ঠতার সীমা পার করে সরকার গড়ার পথে এগোচ্ছে বলে দাবি করা হচ্ছে। ম্যাজিক ফিগার পার করতেই উচ্ছ্বাসে ফেটে পড়ল বিজেপির কর্মী-সমর্থকরা।

আনন্দবাজারের বিকেল ৩টা পর্যন্ত প্রতিবেদন অনুযায়ী, ১৯৫টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি।

অন্যদিকে, ৯১টি আসনে এগিয়ে লড়াই চালানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে বিজেপি শিবিরে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। কর্মী-সমর্থকরা বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ ও উদযাপন করছেন।
এদিকে শুভেন্দু অধিকারী দাবি করেছেন, বাংলার হিন্দুরা একজোট হয়ে নরেন্দ্র মোদির উন্নয়নের পাশে দাঁড়িয়েছেন এবং বিজেপি বড় ব্যবধানে সরকার গড়তে চলেছে।

এদিকে পশ্চিমবঙ্গ ও আসামে বিজেপির ভালো ফলের ইঙ্গিত পাওয়ার পর দিল্লিতে দলীয় সদর দপ্তরে বিজয় উদযাপনের প্রস্তুতিও চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেখানে দলের কর্মীদের উদ্দেশে ভাষণ দিতে পারেন বলে সূত্রের খবর।

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ আসন হিসেবে নজরে রয়েছে ভবানীপুর। এই আসনের ভোট গণনা চলছে কলকাতার শাখাওয়াত স্কুলে।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট গণনার এক ঘণ্টা: বিজেপি এগিয়ে ১১৮ আসনে, তৃণমূল ১০৮

গণনা কেন্দ্রের সামনে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সেখানে তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি দুই দলের সমর্থকরাই উপস্থিত থাকলেও নিরাপত্তার কারণে কাউকেই ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। ভোর ৪টা থেকেই তারা বাইরে অবস্থান করছেন।

নিয়ম অনুযায়ী ভারতীয় সময় সকাল ৮টা থেকে পোস্টাল ব্যালট গণনার মাধ্যমে ভোট গণনা চলছে। অন্যদিকে, সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরেও গণনা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

সেখানে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা ও ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উপস্থিত হয়েছেন।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১