‘প্রেমিকার সঙ্গে’ এমবাপ্পের নতুন ভিডিও ঘিরে তোলপাড়


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২৬, ২:৪৯ অপরাহ্ণ
‘প্রেমিকার সঙ্গে’ এমবাপ্পের নতুন ভিডিও ঘিরে তোলপাড়

‘প্রেমিকার সঙ্গে’ এমবাপ্পের নতুন ভিডিও ঘিরে তোলপাড়। ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে এবং স্প্যানিশ অভিনেত্রী এস্টার এক্সপোসিতোকে সম্প্রতি মাদ্রিদের একটি রেস্তোরাঁয় একসঙ্গে দেখা গেছে।

এতে দু’জনের প্রেমের গুঞ্জন আরো জোরাল হলো। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হওয়ার পর তাদের সর্ম্পক নিয়ে লুকোচুরি করা এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

ভিডিওতে দেখা গেছে, রিয়াল মাদ্রিদ বনাম জিরোনা ম্যাচের পর এমবাপ্পে ও এস্টারকে বন্ধুর সঙ্গে মাদ্রিদের একটি অভিজাত রেস্তোরাঁয় সময় কাটাচ্ছে।

ভিডিওতে আরো দেখা যায়, রেস্তোরাঁটির ভেতরে তারা বেশ খোশমেজাজে গল্প করছেন। তবে বের হওয়ার সময় পাপারাজ্জিদের ক্যামেরা এড়াতে তারা নিজেদের কিছুটা আড়াল করার চেষ্টা করেন। বারবার একই ধরনের দৃশ্যের পুনরাবৃত্তি হওয়ায় ভক্তদের মনে এখন আর কোনো সন্দেহ নেই যে, তাদের মধ্যে সাধারণ বন্ধুত্বের চেয়ে বেশি কিছু রয়েছে।

নেইমারের হাতে সময় আছে ২ মাস

গেল মার্চের শুরুর দিকে প্যারিসে আইফেল টাওয়ারের সামনে এক ডিনারে তাদের প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল। এরপর প্যারিস ফ্যাশন উইক থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিগত ও পেশাদার অনুষ্ঠানে তাদের উপস্থিতি বারবার ক্যামেরাবন্দি হয়েছে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০